Dhaka 10:45 pm, Wednesday, 14 January 2026
সর্বশেষঃ
হারবাইদ আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গাজীপুরের পূবাইলে মিথ্যা তথ্য দিয়ে শিক্ষা অফিস থেকে বই উত্তোলনের অভিযোগ তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বকুল মিয়ার দাফন সম্পন্ন টঙ্গীতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজ পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া  রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার

গোমস্তাপুরে পাশাপাশি ঝুলন্ত অবস্থায় প্রেমিক ও গৃহবধূর লাশ উদ্ধার

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়,ওই মহল্লার আব্দুস সামাদের মালয়েশিয়া প্রবাসী ছেলে সান মোহাম্মদ সনুর স্ত্রী দুই সন্তানের জননী টুশি বেগম (২৫) তার পরকীয়া প্রেমিক শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে রাকিব (২৭)কে নিয়ে শনিবার রাতে গোপনে শশুর বাড়িতে রাত্রিযাপন করার সময় বিষয়টি শশুর বাড়ির লোকজন টের পেলে তারা লোকলজ্জার ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।এ বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি খায়রুল বাশার জানান,তাদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।রোববার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, প্রেমের বিষয়টি জানাজানি হওয়ায় টুসি ও তার প্রেমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। যে ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে সেখান থেকে টুসির দুই যমজ শিশু সন্তানকে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আরও দেখুন

হারবাইদ আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোমস্তাপুরে পাশাপাশি ঝুলন্ত অবস্থায় প্রেমিক ও গৃহবধূর লাশ উদ্ধার

Update Time : 09:32:41 am, Sunday, 2 February 2025