
স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ সদরে সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধির তিন দিনের প্রশিক্ষণ সমাপ্তি হয়েছে। আস্থা প্রকল্পের আয়োজনে ও ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে প্রশিক্ষণটি ২২ শে অক্টোবর শুরু হয়ে ২৪ শে অক্টোবর সমাপ্তি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন গোমস্তাপুর উপজেলার ৩০ জন নারী-পুরুষ নিয়ে গঠিত যুব ফোরামের সদস্যরা। তিন দিনের প্রশিক্ষণে সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান তরফদার, নবাবগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ ডঃ মাজহারুল ইসলাম, অবসর প্রাপ্ত অধ্যাপক ও জেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি শাহ আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম, নবাবগঞ্জ সরকারি কলেজ সহকারী অধ্যক্ষ (ইংরেজী বিভাগ) মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি এরফান ফারুক মাসুম, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধ ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ, প্রশিক্ষক হিসাবে ছিলেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক রেজাউল করিম ও সিনিয়র ফিল্ড অফিসার আরিফা খাতুন
অতিথিরা যুব ফোরামের উদ্দেশ্যে নানা দিক তুলে ধরেন এবং যুবকরায় দেখাতে পারে সঠিক পথ বক্তব্য শেষে অতিথীরা প্রশিক্ষণ গ্রহণ কারিদের হাতে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেন।
Reporter Name 














