Dhaka 10:26 pm, Wednesday, 14 January 2026
সর্বশেষঃ
হারবাইদ আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গাজীপুরের পূবাইলে মিথ্যা তথ্য দিয়ে শিক্ষা অফিস থেকে বই উত্তোলনের অভিযোগ তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বকুল মিয়ার দাফন সম্পন্ন টঙ্গীতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজ পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া  রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার

টঙ্গীতে নিজ বাসায় দুই শিশু খুন, সন্দেহের তীর মায়ের দিকে

গাজীপুরের টঙ্গী আরিচপুর এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার। শুক্রবার বিকালে টঙ্গী পূর্ব থানা আওতাধীন পূর্ব আরিচপুরের রূপবানের মায়ের টেক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো,আব্দুল্লাহ (৪) ও মালিহা (৬)। তারা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল বাতেন মিয়ার ছেলে ও মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আব্দুল বাতেন মিয়া পরিবার নিয়ে পূর্ব আরিচপুরের রূপবানের মায়ের টেক এলাকার একটি আটতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। পরিবারের তিন সন্তানের মধ্যে বড় সন্তান ছিলেন নানাবাড়িতে। শুক্রবার দুপুরে শিশুদের মা সালেহা বেগম মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। বিকেলে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, ঘরের মেঝেতে পড়ে আছে দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ। পরিবারের ধারণা, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশুদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। শিশুদের মা ও বাবা থানা হেফাজতে আছেন, জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান- শিশুদের মায়ের মাথায় সমস্যা আছে, চিকিৎসা চলমান আছে। সিসিটিভি সহ বাড়িতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা আছে, বাহিরের লোকদের আসা যাওয়া নেই বললেই চলে। এ ঘটনায় শিশুদের বাবা আব্দুল বাতেন মিয়া এক সাক্ষাতকারে বলেন- তার স্ত্রী প্রায় সময়ই সন্তানদের কোলাহলে বিরক্ত বোধ করতেন, একা থাকতে বেশি পছন্দ করতেন। ঘটনার সূত্র অনুযায়ী বাড়ির অন্য সব ভাড়াটিয়া ও স্থানীয়দের সন্দেহের তীর শিশুদের মায়ের দিকে। ঘটনার তদন্ত সাপেক্ষে সত্যতা বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আরও দেখুন

হারবাইদ আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

টঙ্গীতে নিজ বাসায় দুই শিশু খুন, সন্দেহের তীর মায়ের দিকে

Update Time : 06:18:00 am, Saturday, 19 April 2025