Dhaka 2:06 pm, Monday, 15 December 2025
সর্বশেষঃ
পূবাইলে নারীকে মারধর, স্বর্ণালংকার লুটের অভিযোগ পূবাইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল পূবাইলে মাদক বিক্রয়, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ও যৌন হয়রানির প্রতিবাদে শের আলীর বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন গাজীপুরের পূবাইলে হাত পা বাধা মরদেহ উদ্ধার পূবাইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া জমকালো আয়োজনে শেষ হলো এক্টিভ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে ক্লাস পার্টি পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল সাধারণ সম্পাদক ফয়সাল পূবাইলে কেজি স্কুল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূমিকম্পে হতাহতের ঘটনায় আইউব আলী ফাহিমের শোক ধানের শীষের পক্ষে ভোট চাইলেন – সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি

টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে চারটি দোকান

  • Reporter Name
  • Update Time : 04:01:11 pm, Monday, 14 April 2025
  • 339 Time View

আসিফ রায়হান :

টঙ্গীর শিলমুন এলাকায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। একই সঙ্গে আশপাশের কিছু স্থাপনায়ও ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে স্থানীয় শিলমুন বাজার সংলগ্ন একটি প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টা ৫ মিনিটে ওই এলাকার একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগে মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

এতে প্লাস্টিকের গোডাউনটি ও পাশের মোনতাজ উদ্দিন মার্কেটের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ ছাড়া পাশে থাকা একটি মসজিদ ও আশপাশে স্থানীয়দের কয়েকটি বাড়ির আংশিক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পূবাইলে নারীকে মারধর, স্বর্ণালংকার লুটের অভিযোগ

টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে চারটি দোকান

Update Time : 04:01:11 pm, Monday, 14 April 2025