
নিজস্ব প্রতিবেদক :
টঙ্গীতে প্রতি মাসে ১৫ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকার করায় এলোপাতাড়ি মারপিট ও ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে সাথে থাকা ১৭হাজার টাকা ছিনিয়ে নেয় মো: জসিম ও তার সহযোগীরা । গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর শেরে বাংলা রোড এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পূর্ব আরিচপুর, জামাই বাজার এলাকার বাসিন্দা ভুক্তভোগী মো: মামুন, পিতা- মৃত ফরুন আলি। তিনি বলেন- বেশ কিছুদিন আগে সমিতির মাধ্যমে ২০হাজার টাকা লোন নেন মো: জসিম। লোনের কিস্তির টাকা চাইতে গেলে উল্টো প্রতিমাসে ১৫হাজার টাকা চাঁদা দাবি করেন জসিম। এমতাবস্থায় শনিবার রাতে এলাকায় কিস্তির টাকা উত্তোলণ করতে গেলে মামুনের গতি রোধ করে জসিম ও সহযোগী ৮/১০জনের একটি দল। কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি মারপিট করে মাথায় ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে সাথে থাকা ১৭হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা, মর্মে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো: মামুন। তিনি বলেন- দলের প্রভাব খাটিয়ে জসিম ও তার সহযোগীরা এলাকায় রামরাজত্ব চালিয়ে মাদক-চুরি ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে এলাকা বাসীকে অতিষ্ট করে যাচ্ছে। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন ভুক্তভোগী মামুন।
Reporter Name 










