Dhaka 11:30 pm, Wednesday, 14 January 2026
সর্বশেষঃ
হারবাইদ আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গাজীপুরের পূবাইলে মিথ্যা তথ্য দিয়ে শিক্ষা অফিস থেকে বই উত্তোলনের অভিযোগ তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বকুল মিয়ার দাফন সম্পন্ন টঙ্গীতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজ পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া  রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার

ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন 

  • Reporter Name
  • Update Time : 03:36:28 pm, Sunday, 3 November 2024
  • 190 Time View

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে ৫৩তম জাতীয় সমবায় দিবস র‍্যালি, আলোচনা সভা, খাল ব্যবস্থা প্রদর্শনী, বৃক্ষের চারা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর দিবসটি পালন করা হয়।

শনিবার (২ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ হতে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এরপর শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীকে শুভেচ্ছা পুরস্কার প্রদান এবং অন্যান্য সমবায় সমিতির প্রতিনিধিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. আব্দুর রাজ্জাক রাজু, বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বারী পলাশ, বড়শিবপুর কোতাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ আতোয়ার রহমান, পূর্ব রূপনারায়নপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, টুটিকাটাখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কোষাধক্ষ্য মো. জাহাঙ্গীর আলম, ধামইরহাট উপজেলা আদিবাসী আর্থ সামাজিক উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ইলিয়াস মার্ডি, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ও বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আরও দেখুন

হারবাইদ আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন 

Update Time : 03:36:28 pm, Sunday, 3 November 2024