Dhaka 1:43 pm, Monday, 15 December 2025
সর্বশেষঃ
পূবাইলে নারীকে মারধর, স্বর্ণালংকার লুটের অভিযোগ পূবাইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল পূবাইলে মাদক বিক্রয়, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ও যৌন হয়রানির প্রতিবাদে শের আলীর বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন গাজীপুরের পূবাইলে হাত পা বাধা মরদেহ উদ্ধার পূবাইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া জমকালো আয়োজনে শেষ হলো এক্টিভ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে ক্লাস পার্টি পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল সাধারণ সম্পাদক ফয়সাল পূবাইলে কেজি স্কুল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূমিকম্পে হতাহতের ঘটনায় আইউব আলী ফাহিমের শোক ধানের শীষের পক্ষে ভোট চাইলেন – সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি

সোলাইমান হত্যার ঘটনায় ৪ দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদরাসাছাত্র সোলাইমান (১৯) হত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আদলতে সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

নিহত সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পণ্ড করার জন্য আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি করেন। ওই সময় আনিসুল হকের নির্দেশ পেয়ে আসামিরা সড়কে অবস্থানরত ছাত্র-জনতার ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতির সৃষ্টি ও হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন। তখন মাদরাসাছাত্র সোলাইমান গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পূবাইলে নারীকে মারধর, স্বর্ণালংকার লুটের অভিযোগ

সোলাইমান হত্যার ঘটনায় ৪ দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

Update Time : 05:47:17 pm, Tuesday, 29 April 2025