
মো: রফিকুল ইসলাম রফিক :
আসন্ন ১২ই ফেব্রুয়ারী গাজীপুর ২ ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে টঙ্গী পূর্ব থানা ৪৭নং ওয়ার্ডের তিস্তার গেইট ইউনিট বিএনপির উদ্যোগে টঙ্গী পূর্ব থানা বিএনপি নেতা আসাদুজ্জামান রাজুর সভাপতিত্বে এক নির্বাচনী প্রচারণা, পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মো; সরাফত হোসেন । বিশেষ অতিথি হিসাবে ছিলেন- আলহাজ্ব নূর মোহাম্মদ সাবেক সিনিয়র সহ সভাপতি টঙ্গী পূর্ব থানা বিএনপি। মো: লিয়াকত আলী সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপি। মো: জসিম উদ্দিন দেওয়ান সাবেক সাংগঠনিক সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি। মো: জাহাঙ্গীর হোসেন আহবায়ক টঙ্গী পূর্ব থানা শ্রমিক দল। মো: নাজিম মিয়া বিএনপি নেতা টঙ্গী পূর্ব থানা বিএনপি। বিএনপি নেতা জয়নাল আবেদীন সিকদার এর সঞ্চালনায় টঙ্গীর তিস্তার গেইট এলাকায় প্রতিটি ওলি গলি, পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করে পথসভায় উপস্থিত নেতারা তাদের বক্তব্যে বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রতীক ধানের শীষ, আপোষ হীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ এর মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি কে সকলে ঐক্যবদ্ধ ভাবে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক জিয়ার হাতকে আরো শক্তিশালী করার উদার্ত আহবান জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কথা বলেন তারা। উপস্থিতিদের মধ্যে আরো ছিলেন- আকাশ, স¤্রাট সহ ছাত্রদল নেতা তরিকুল, সাইফুল, আল নববী, ফয়সাল, সায়েম, লিটন জাকারিয়া ফাহাদ বিপ্লব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
Reporter Name 









