Dhaka 10:10 pm, Wednesday, 14 January 2026
সর্বশেষঃ
হারবাইদ আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গাজীপুরের পূবাইলে মিথ্যা তথ্য দিয়ে শিক্ষা অফিস থেকে বই উত্তোলনের অভিযোগ তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বকুল মিয়ার দাফন সম্পন্ন টঙ্গীতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজ পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া  রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার

গাজীপুরে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : 06:38:46 pm, Friday, 29 August 2025
  • 237 Time View

আসিফ রায়হান:

গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. রিয়াজুল ইসলাম ওরফে হৃদয়কে (১৯) গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, ভুক্তভোগীর মা (৪১) তার ১৪ বছর বয়সী কন্যার প্রতি আসামির অনৈতিক আচরণের অভিযোগে মামলা দায়ের করেন। আসামি রিয়াজুল ইসলাম ভোলা জেলার দুলারহাট থানার চর তোফাজ্জল গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন করমতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ভিকটিমের পরিবারের অভিযোগ অনুযায়ী, পরিচয়ের সূত্র ধরে হৃদয় মেয়েটিকে সম্পর্কের প্রলোভনে কুদাব সিঙ্গারটেক এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে জোরপূর্বক স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পোশাক খুলে ধর্ষণের চেষ্টা চালায়।

প্রথমে লজ্জা ও ভয়ে ঘটনাটি গোপন রাখলেও পরে মানসিকভাবে ভেঙে পড়া ভিকটিম সব ঘটনা তার মায়ের কাছে খুলে বলে। এরপর মা পূবাইল থানায় মামলা দায়ের করেন।

এজাহারের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সকাল ১১টা ৩৫ মিনিটে করমতলা এলাকা থেকে অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আরও দেখুন

হারবাইদ আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গাজীপুরে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

Update Time : 06:38:46 pm, Friday, 29 August 2025