
নিজস্ব প্রতিবেদক ঃ
বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান – জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনঃ নির্ধারণের অংশ হিসেবে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ানো হয়েছে। আগে এখানে পাঁচটি আসন ছিল।
প্রস্তাব ভিত্তিক ছয়টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাসহ উপজেলা এলাকা ও সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড থেকে ১২ নম্বর ওয়ার্ড এলাকা নিয়ে গাজীপুর-১ সংসদীয় আসন প্রস্তাব করা হয়েছে।
জেলার শ্রীপুর পৌরসভাসহ উপজেলা এলাকা ও সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন ও গাজীপুর সেনানিবাস এলাকা নিয়ে গাজীপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত করে গাজীপুর-৩ সংসদীয় সীমানা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
কাপাসিয়া উপজেলা এলাকা নিয়ে গাজীপুর-৪ সংসদীয় আসন আগের মতো ঠিক রাখা হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলা এলাকা নিয়ে আগের মতো গাজীপুর-৫ আসন অখণ্ডিত রাখা হয়েছে।
Reporter Name 









