Dhaka 8:28 am, Tuesday, 10 February 2026
সর্বশেষঃ
গাজীপুর ২ আসনের ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি’র সমর্থনে টঙ্গীতে লিফলেট বিতরণ ও পথসভা গ্লোরিয়াল মডেল স্কুল এন্ড কলেজে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত পবিত্র শবে বরাত ৫ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযান: বিদেশি পিস্তলসহ নারী আটক গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে শুটার গান উদ্ধার: সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে প্রশাসন পূবাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প  পূবাইল থানা ৪১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাসেল গাজীপুর পূবাইলে শালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার হারবাইদ আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পূবাইলে সমকামিতার ঘটনায় আটক ৫

  • Reporter Name
  • Update Time : 06:25:59 pm, Monday, 8 September 2025
  • 375 Time View

গাজীপুর  প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর জোন–২ এর করমতলা এলাকায় সমকামিতার অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, অনলাইনে পরিচয়ের মাধ্যমে ওই পাঁচ যুবক করমতলা এলাকার আহসান হাবীব রুবেলের ভাড়া বাসায় একত্রিত হন। শুক্রবার রাত আনুমানিক একটার দিকে তাদের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ও স্থানীয়রা সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। এসময় আটক যুবকরা সমকামিতার উদ্দেশ্যে একত্রিত হওয়ার কথা স্বীকার করলে উত্তেজিত স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাদের মারধর করে আটক করে রাখেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত অবস্থায় পাঁচজনকে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাদের থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন, পূবাইল কুদাব এলাকার মো. মশিউর রহমান (১৯) ও মো. আমিনুল ইসলাম (২৫), বরিশালের বানারীপাড়ার মো. নাজমুল ইসলাম (১৯), মাদারীপুরের কালকিনীর গোলাম রাব্বি (১৮) এবং আরাফাত সিকদার (১৯)। তাদের মধ্যে কয়েকজন ঢাকার

শাহজাদপুর সুবাস্ত মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ না করলেও পুলিশ ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেফতারপূর্বক শনিবার আদালতে প্রেরণ করে।

এ বিষয়ে পূবাইল থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) নাজমুল হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। প্রাথমিক চিকিৎসা শেষে আটককৃতদের থানায় আনা হয় এবং আইন অনুযায়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুর ২ আসনের ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি’র সমর্থনে টঙ্গীতে লিফলেট বিতরণ ও পথসভা

পূবাইলে সমকামিতার ঘটনায় আটক ৫

Update Time : 06:25:59 pm, Monday, 8 September 2025