স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই উওর পাড়া বাইতুন নূর জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে ৫ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল গতকাল (৩০ জানুয়ারি)শুক্রবার বাদ আসর হতে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন বাইতুন নূর জামে মসজিদ এর সভাপতি মাহবুবুল হক । প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন টঙ্গী বাইতুল হুদা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন মাহমুদী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাওলানা এ,কে,এম, লূৎফর রহমান, উক্ত ওয়াজ মাহফিলে আরো উপস্থিত ছিলেন,গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বড় বড়াই উওর পাড়া জামে মসজিদ এর সাধারণ সম্পাদক আব্দুর রহিম,টঙ্গী বাইতুল হুদা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী জামান মিয়া, মাহফিল পরিচালনায় ছিলেন, হাফেজ মাওলানা নুরুল আমিন, উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।