
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ঢাকার উত্তরাতে তুলার ব্যবসার অংশীদার (পার্টনারশীপ) এর নাটক সাজিয়ে ২০ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক জগদীশ সিং (৫০), পিতা- দুরিন্ধন সিং। বাসা নং ৩১, ফ্ল্যাট নং- এ৭, রোড নং-২৩, সেক্টর ৩, উত্তরা, ঢাকার ঠিকানা ব্যবহার করে ভারতীয় নাগরিক জগদীশ সিং তুলা দেওয়ার কথা বলে কৌশলে ২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায়। ভুক্তভোগী ওমর ফারুক দীর্ঘ দিনের পরিচিত ব্যবসায়ী অংশীদার জগদীশ সিং কে অন্ধ বিশ্বাস করে তুলা বুঝে না নিয়ে নগদ ও ব্যাংক লেনদেন এর মাধ্যমে ২০কোটি টাকা দিয়ে দেন। সুযোগ বুঝে জগদীশ সিং উধাও হয়ে যায়। খোজাখুজি করে কোথাও না পেয়ে প্রতারক জগদীশ সিং এর নামে ২০ কোটি টাকার প্রতারণা মামলা করেন ভুক্তভোগী লাম মীম এপ্যারেলস এর মালিক ওমর ফারুক। দীর্ঘ দিন গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়ানোর পর ঢাকা থেকে পুলিশের কাছে আটক হয় জগদীশ সিং। পরবর্তীতে আদালতের রায় অনুযায়ী, ভুক্তভোগীর উল্লিখিত টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে না পারলে জগদীশ সিং এর স্থাবর, অস্থাবর সম্পদ ক্রোক করে আদালতের মাধ্যমে ভুক্তভোগীর টাকা পরিশোধ করার জন্য বলা হয়েছে। উল্লেখ্য বিষয়, ব্যবসার সুবাদে দুই জনের মধ্যে পরিচয় হয়, ব্যবসা খাতে লক্ষ লক্ষ টাকা লেনদেনও হয় তাদের মধ্যে। এক পর্যায়ে জগদীশ সিং লাম মীম এপ্যারেলস এর ব্যবস্থাপনা পরিচালকের সাথে কৌশলে ব্যবসায়ী পার্টনার হয়ে যায়। ছোট ছোট লেনদেনের মাধ্যমে বিশ্বাস অর্জন করে, এক পর্যায়ে ভারতের সাথে মালামাল আমদানী, রপ্তানী করার প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ ২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায় জগদীশ সিং। এ ব্যাপারে ভুক্তভোগী আদালতের মাধ্যমে ন্যায় বিচার দাবী করেন। পাশাপাশি, মালামাল বুঝে না পেয়ে অর্থ লেনদেন বা পার্টনারশীপ নিয়ে অগাত বিশ্বাস না করার আহবান জানান।
Reporter Name 









